আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : মা’রিব প্রদেশের দক্ষিণে বালাক পর্বতের কাছে ইয়েমেনের সেনা ও হুথি যোদ্ধাদের সঙ্গে প্রচণ্ড লড়াইয়ে মেজর জেনারেল নাসের আল-জুবিয়ানি নিহত হন। তিনি হাদিপন্থি সেনাদের পক্ষে অপারেশন্স প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের আল-খাবার আল-ইয়েমেনি নিউজ ওয়েবসাইট এই খবর দিয়েছে।
জানা গেছে, জেনারেল জুবিয়ানি যুদ্ধক্ষেত্রে সৌদি ভাড়াটে গেরিলাদের দেখতে গিয়েছিলেন। এসব গেরিলা ইয়েমেনি সেনা ও হুথি যোদ্ধাদের হামলার ঠেকানোর চেষ্টা করছিল। ইয়েমেনের অন্য একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হুথিদের হামলায় যে ২৮ জন নিহত হয়েছে তাদের একজন জেনারেল জুবিয়ানি।
মা’রিব প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েক মাস ধরে ইয়েমেনের সেনা ও হুথি যেদ্ধাদের সঙ্গে সৌদি ভাড়াটে গেরিলারা লড়াই করছে। এতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বিমান সহায়তা দিচ্ছে।#
342/